# Tags

দৌলতপুরে দুই গোষ্ঠীর আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নিহত ২, আহত ৭

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির বাগুয়ান গ্রামে মন্ডল ও সর্দার গ্রুপ মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জন কে আটক করেছে। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়,উপজেলার বাগোয়ান কান্দির পাড়া গ্রামের সর্দার ও মন্ডল দুই গোষ্ঠীর মধ্যে দিঘ্যদিন য়াবৎ দন্দ চলে আসছিল। গত ৯ অক্টোবর মঙ্গলবার রাত ১২, ৩০ মিঃ বাগোয়ান কান্দির পাড়া বাজারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মন্ডল গোষ্ঠী বায়েজিদ (৩৫) ও সর্দার গোষ্টীর সোহেল (৪০) এর মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষের বেধে যায়। সর্দার সোহেল গ্রুপের লোকজন মন্ডল গ্রুপের সারফান সর্দার (৫০) কে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার ভাগ্নে বায়েজিদ সর্দার (৩৫) উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাকে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।পরে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাতারাতি রাজশাহী মেডিকেলে হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু বরন করেন। এই ঘটনায় দু’পক্ষের ৭ জন আহত হয়ে দৌলতপুর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহ পুলিশ ৪ জন কে আটক করেছেন। এ ঘটনার বিষয়ে স্থানীয সাংবাদিকদের নিকট দৌলতপুর অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছেএবং পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ আর্মি মোতায়েন রয়েছে।